Tuesday, 15 December 2020

মোলার গ্যাস ধ্রুবক (R) এর বিভিন্ন মান







আদর্শ গ্যাসের সমীকরন PV=nRT এর ধ্রুবক R কে সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক বলে। কারন, একই তাপমাত্রা ও চাপে এক মোল কোন মোলার গ্যাসের আয়তন সমান হওয়ায় সব গ্যাসের বেলায় ঐ গ্যাস ধ্রুবকের মান একই হয়। 

গ্যাস ধ্রুবকের তাৎপর্য :

চাপ স্থির রেখে এক মোল আদর্শ গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বাড়ালে গ্যাসের আয়তন বৃদ্ধিজনিত যে পরিমাণ কাজ হয়,তা মোলার গ্যাস ধ্রুবক R  এর সমান।

গ্যাস ধ্রুবক R এর মান নির্নয় :

গ্যাসের চাপ(P) ও আয়তন (V) কে বিভিন্ন এককে এবং তাপমাত্রাকে ( T) কে কেলভিন এককে ব্যাবহার করে মোলার গ্যাস ধ্রুবক R  এর মান চারটি ভিন্ন এককে প্রকাশ করা হয়।

1.  L-atm এককে Rএর মান নির্নয় :

 এই এককে আয়তন, V=22.4 L;
চাপ, P=1 atm;
মোল,n=1;

তাহলে,

    PV=nRT

বা, R=PV÷nT

মানগুলো বসালে আসবে,

 R=0.0821 L.atm/mol.K

2. SI এককে R এর মান নির্নয় :

এই এককে চাপ,P=101325 N/m^2;
আয়তন,V=22.4 x 10^-3 m^3;
মোল,n=1,

তাহলে,

R=PV÷nT

এ মান বসালে আসবে,

R=8.314 J/mol.K

3. CGS  এককে R এর মান:

এক্ষেত্রে 

চাপ,P=1 atm=76. (13.6). 981 = 1013961.6 dyne.cm^-1

আয়তন,V=22.4L=22414cm^3

তাহলে

R=PV÷nT
মান বসালে আসবে,

R=8.32 x 10^7 erg/K.mol

[NB: 1 dyne.cm=1 erg ]

4. Calory এককে R এর মান:

এক্ষেত্রে,

আমরা জানি,

1 cal=4.18 J

বা, 1 J=1÷(4.18) cal

SI এককে Rএর মান,

 R=8.32 J/mol.K
     =8.32 x {1÷(4.18)} cal/mol.K


★  বন্দি  পাঠশালার প্রিমিয়াম কোর্স ফ্রিতে  watch & Download  করতে এখানে ক্লিক কর,,,,,, 








Labels: